মেষপালক

মেষপালকলেখকদের জন্য

লেখা পাঠানোর নিয়ম

মেষপালকে লেখা পাঠানোর আগে নিচের নিয়মগুলো পড়ে নিন।

নিয়মাবলি

  1. মেষপালকে কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ ও সমালোচনা পাঠানো যায়। লেখাটি অবশ্যই আপনার নিজের মৌলিক রচনা হতে হবে। অনুবাদের ক্ষেত্রে মূল লেখক ও মূল রচনার নাম উল্লেখ করুন।
  2. লেখা ইউনিকোডে টাইপ করে .doc বা .docx ফাইলে পাঠান। ছবি বা হাতে লেখা পাতার আকারে পাঠানো লেখা বিবেচনা করা সম্ভব হয় না।
  3. বার্তার শিরোনামে লেখার ধরন উল্লেখ করুন, যেমন “কবিতা”, “গল্প” বা “প্রবন্ধ”।
  4. লেখার সঙ্গে আপনার নাম, কয়েক লাইনের পরিচিতি ও একটি ছবি দিন। প্রকাশের সময় এগুলো লেখক-পরিচিতিতে ব্যবহার করা হবে।
  5. একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি কবিতা অথবা একটি গদ্য রচনা পাঠান।
  6. লেখাটি আগে কোথাও প্রকাশিত হয়ে থাকলে তা জানান। ব্যক্তিগত ব্লগ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে।
  7. পাঠানোর আগে বানান ও বাক্যগঠন যত্ন নিয়ে দেখে নিন।
  8. সম্পাদকীয় দল প্রয়োজনে লেখায় পরিমার্জনের অনুরোধ করতে পারে। লেখকের সম্মতি ছাড়া লেখার বড় কোনো পরিবর্তন করা হয় না।
  9. বিদ্বেষমূলক, সাম্প্রদায়িক বা বৈষম্যমূলক লেখা এবং অন্যের রচনা থেকে নকল করা লেখা প্রকাশ করা হয় না।
  10. প্রকাশিত লেখার স্বত্ব লেখকেরই থাকে। লেখাটি পরে অন্য কোথাও প্রকাশ করলে মেষপালকে প্রথম প্রকাশের কথা উল্লেখ করার অনুরোধ রইল।
  11. লেখা মনোনীত হলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। তিন মাসের মধ্যে সাড়া না পেলে লেখাটি অন্যত্র পাঠাতে পারেন।

কোথায় পাঠাবেন

লেখা পাঠান এই ঠিকানায়: editor.meshpalak@gmail.com

অন্য কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পাতাটি দেখুন।